জাতীয়তাবাদী শক্তিকে কেউ পরাজিত করতে পারবে না : হাজী সুরমান আলী

প্রকাশিত:শনিবার, ২২ নভে ২০২৫ ০৯:১১

জাতীয়তাবাদী শক্তিকে কেউ পরাজিত করতে পারবে না : হাজী সুরমান আলী

Manual8 Ad Code

সুরমাভিউ:-  জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক হাজী সুরমান আলী বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কবরে পাঠিয়ে দিতে চেয়েছিলো, আজ তিনিই ও তার দল কবরে চলে গেছে।

Manual8 Ad Code

শনিবার সন্ধ্যায় নগরীর কদমতলীতে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি জুমেল আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শহীদ রেজা ও সাংগঠনিক সম্পাদক লিটন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক পিক-আপ কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওছার আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের উপদেষ্টা মাহবুবুর রহমান, সিলেট জেলা শ্রমিকদলের সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, সিবিএ সারকারখানা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মুতলিব আহমদ, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মইনুল ইসলাম অপু চৌধুরী, দক্ষিণ সুরমা শ্রমিক নেতা টিপু আহমদ, জেলা হোটেল শ্রমিক নেতা বাচ্চু মিয়া, সিটি করপোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মহানগ শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মনজুর ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে দক্ষিণ সুরমার প্রতিটি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ