ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা

প্রকাশিত:শুক্রবার, ২১ নভে ২০২৫ ০৩:১১

ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা

Manual8 Ad Code

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় ৪ জনসহ সারাদেশে মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

Manual4 Ad Code

ভূমিকম্পের পরপরই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুপুরে পাঠানো এক জরুরি বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ এবং উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেন।

বিবৃতিতে জানানো হয়, ভূমিকম্পে জনগণের মধ্যে সৃষ্টি হওয়া উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সরকার জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির সংবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন। উদ্ধার—সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

এ ছাড়া ভূমিকম্পকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিতে কান না দিতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনে সরকারি চ্যানেল ও হটলাইনের মাধ্যমে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে—“নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ