দেশ জাতি ও রাষ্ট্র গঠনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে থাকে যুবসমাজ – মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত:শনিবার, ০৮ নভে ২০২৫ ০৬:১১

দেশ জাতি ও রাষ্ট্র গঠনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে থাকে যুবসমাজ – মিয়া গোলাম পরওয়ার

Manual8 Ad Code

সুরমাভিউ:-  আদর্শ, ন্যায় ও ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনে নৈতিকতা সম্পন্ন যুবসমাজ দরকার উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ জাতি ও রাষ্ট্র গঠনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে থাকে যুবসমাজ। অথচ আমাদের দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মেধার বিকাশে রাষ্ট্রের কোন অবদান নেই। বরঞ্চ যুবকদের মেধা ধ্বংসের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়ে আছে। বহু কষ্টে কিছু যুবক তাদের নিজ মেধাকে বিকশিত করার জন্য সংগ্রাম করছেন। পরবর্তী পর্যায়ে তাদের মেধা বিকাশের ক্ষেত্রগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। দলীয় অন্ধ আনুগত্য না থাকলে ব্যক্তির মেধা ও যোগ্যতা যত বেশিই হোক না কেন তাঁকে রাষ্ট্রীয় কোন ভালো স্থানে দায়িত্ব দেয়া হয় না। একটা মানুষের সবচেয়ে বড় অধিকার তার কথা বলার অধিকার এবং ন্যায়ের পক্ষ নেয়া ও অন্যায়ের প্রতিবাদ করা। আজকে সেসব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মিথ্যা মামলা ঠুকে দিয়ে অনেক সম্মানিত ব্যক্তিকে অপমানিত করা হয়েছে। আর যুব সমাজ তারা তাদের নেতৃত্ব সৃষ্টির উন্মুক্ত পরিবেশ পাচ্ছে না। তাদের উপরে জোর করে সবকিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এসব যুবকেরা গত তিন তিন বারের নির্বাচনে নিজের ভোট সমর্থন দেয়ার সুযোগ পায়নি। এখনই সময় সকল জুলুমের অবসান ঘটিয়ে দেশ এবং জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ভূমিকা রাখার।

খুলনার খানজাহান আলী থানাধীন পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটি আয়োজিত নাইট ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইয়াং সোসাইটির সভাপতি মুরসালিন হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা ছাত্রশিবির সভাপতি আল ইমরান শেখ, মাওলানা সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন প্রমুখ। উক্ত ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ২-১ গোলে ড্রিম আইটি গ্যালাক্সি অফ শিরোমণিকে পরাজিত করে।

Manual2 Ad Code

প্রধান অতিথি তার বক্তৃতায় যুব সমাজকে মাদক মুক্ত ও ফিট রাখতে ইয়াং সোসাইটির এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং আগামী দিনের সার্বিক কার্যক্রমে ইয়াং সোসাইটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সেক্রেটারি জেনারেল আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ আজও কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তি অর্জনে পুরোপুরি পৌঁছায়নি। যুবসমাজ বেকারত্ব, সন্ত্রাস, মাদক, অর্থপাচার ও অশ্লীলতার মতো সমস্যার কারণে হতাশা ও অনিশ্চয়তায় ভুগছে। তিনি বলেন, এই সমস্যাগুলো সমাধানে ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা জরুরি। তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে ও সমাজে স্থায়ী পরিবর্তন আনার জন্য যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি ইসলামের নীতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটাই, তবে একটি সুন্দর ও কল্যাণময় ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, আজকের যুবকদেরকে রাসূল (সা.) এর জীবনচরিত সম্পর্কে জানতে হবে। তার জীবন চরিত্র থেকে শিক্ষা নিয়ে যদি কোন যুবক, চলতে পারে তাহলে অবশ্যই সে সফলকাম হবে। মানুষের অধিকারের প্রশ্নে সবাইকে সচেতন করতে রাসূল (সা.) এর জীবন আদর্শ জানা অপরিহার্য। তাঁকে অনুকরণ ও অনুস্মরণ করার মাঝেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আদর্শ যুবসমাজ প্রতিষ্ঠায় জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলাম প্রতিষ্ঠা ও বাংলাদেশের যে কোন সমস্যায় যুবকেরা যুগে যুগে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশে কোন সমস্যা সমাধান বা উন্নয়নে যুবক সমাজের সহায়তা ছাড়া সম্ভব নয়। কিন্তু টেকসই উন্নয়ন না হওয়ার কারণ সৎ যোগ্য নেতৃত্বের অভাব। ইসলামী বাংলাদেশ বিনির্মাণে আদর্শ ও যোগ্যতা সম্পন্ন যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

Manual2 Ad Code

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় খানজাহান আলী থানার গিলাতলা ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ ওয়ার্ড সভাপতি সরওয়ার হোসেন নজরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি এস এম হেকমত আলীর পরিচালনায় অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, উপজেলা কর্মপরিষদ সদস্য ও আটরা-গিলাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ ইসারাত আলী, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

এর আগে ৭ নভেম্বর রাত সাড়ে ৭টায় খুলনা-৫ আসনের কার্যালয়ে ডুমুরিয়া ও ফুলতলার ইউনিয়ন সভাপতি সম্মেলন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, হাফেজ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, ছাত্রশিবিরের খুলনা উত্তর জেলা সভাপতি ইউসুফ ফকির, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাষ্টার আব্দুর রশীদ বিশ্বাস ও খানজাহান আলী থানা সেক্রেটারি গাজী মোরশেদ মামুন প্রমুখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ