২৮ অক্টোবরের কর্মসূচি সফল করার আহবান জামায়াতের

প্রকাশিত:সোমবার, ২৭ অক্টো ২০২৫ ০৮:১০

২৮ অক্টোবরের কর্মসূচি সফল করার আহবান জামায়াতের

Manual3 Ad Code

২৮ অক্টোবর পূর্ব ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

Manual6 Ad Code

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ২৮ অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে-যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা।

Manual6 Ad Code

এই নৃশংস ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে দেশের সব মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য তিনি জামায়াতের সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ