শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

প্রকাশিত:শনিবার, ১৮ অক্টো ২০২৫ ১০:১০

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

Manual8 Ad Code

আগুনের ঘটনায় ছয় ঘণ্টা পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। শনিবার রাত ৯টা ৬ মিনিটে প্রথম ফ্লাইট ছেড়েছে বলে তথ্য দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

Manual7 Ad Code

এদিকে, বিমান উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন সম্পূর্ণ নিভে গেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় কোনও নিহতের ঘটনা ঘটেনি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ