বরুণায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী জোড় সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ১১ অক্টো ২০২৫ ০৮:১০

বরুণায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী জোড় সম্পন্ন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার মসজিদে আবু বকর রাযি. প্রাঙ্গণে বৃটিশ আমলে প্রতিষ্ঠিত ইলহামী, ইসলাহী, অরাজনৈতিক আলমগীরী দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল এগারোটা থেকে শুরু হয়ে পরদিন বাদ ফজর আমীরে আঞ্জুমান হযরত মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)-এর অশ্রুসিক্ত আখেরী মুনাজাতের মাধ্যমে জোড়ের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

Manual8 Ad Code

সমাপনী অধিবেশনে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা বলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ইলহামী ইসলাহী অরাজনৈতিক দ্বীনি সংগঠন। দ্বীনবিমুখ মানুষকে দ্বীনের পথে ফিরিয়ে আনা এবং সাধারণ মুসলমানদের মাঝে জরুরিয়াতে দ্বীনের শিক্ষা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। তাই প্রতিটি মুসলমানের উচিত নিজের ও পরিবারের ঈমান-আমলের পরিশুদ্ধির জন্য ঘরে ঘরে দ্বীনি তালীমের ব্যবস্থা করা।
আমীরে আঞ্জুমান আরও বলেন, আঞ্জুমানের ইসলাহী কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের শাখা কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। আল্লাহর ওলীদের দোয়া ও বরকতে এই দ্বীনি দাওয়াত সারা দেশে ছড়িয়ে যাক; এটাই আমাদের কামনা।

আঞ্জুমানের যুগ্ম মহাসচিব হাফিজ মাওলানা শেখ সা‘দ আহমদ আমীন বর্ণভী এবং প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরীর যৌথ পরিচালনায় জোড়ে আমন্ত্রিত বিশিষ্ট ওলামা-মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা আহমদ মায়মুন, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা আব্দুল কাদির বাগেরখালী, মাওলানা ইয়াকুত বর্ণভী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা আব্দুল হাই, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ নূরী চৌধুরি, অধ্যাক্ষ আব্দুস সবুর, মাওলানা নজমুল হুদা চৌধুরী, মাওলানা রশীদ আহমদ হামিদী, মাওলানা আবদাল হোসেন খান, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা সাইফুর রহমান মক্কী, মাওলানা শেখ আব্দুর রহমান আসজাদ বর্ণভী, মুফতি আব্দুল্লাহ ফিরোজী প্রমুখ।

Manual3 Ad Code

জোড়ে হেদায়াত ও আত্মশুদ্ধি বিষয়ে মূল্যবান বয়ান পেশ করেন দেশের শীর্ষস্থানীয় শতাধিক ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদ।

দিন-রাতব্যাপী এই ইসলাহী জোড়ে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে। পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে আত্মশুদ্ধি, আমল ও তাকওয়ার দাওয়াতে।

Manual5 Ad Code

আখেরী মুনাজাতে আমীরে আঞ্জুমান দেশ, জাতি ও বিশ্বের মজলুম মুসলমানদের কল্যাণ কামনায় আবেগভরা দোয়া পরিচালনা করেন। তাঁর মুনাজাতের সময় হাজারো মুসল্লির কণ্ঠে ‘আমিন, আমিন’ ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে, অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েন। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ