প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টাইগারদের জয়ের নায়ক সোহান

প্রকাশিত:শনিবার, ০৪ অক্টো ২০২৫ ১২:১০

প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টাইগারদের জয়ের নায়ক সোহান

Manual1 Ad Code

শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এদিন দারুন ব্যাটিং করেন নুরুল হাসান সোহান। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা।

Manual8 Ad Code

টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ৫৫ রান তোলে দুই ওপেনার সেদিকুল্লাহ অতল ও ইব্রাহিম জাদরান। ব্যক্তিগত ২৩ রানে অতলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রিশাদ। এরপর দলীয় ৭১ রানে ৩৮ রান করা জাদরানকে ফিরিয়ে নাসুম এনে দেন দ্বিতীয় উইকেট। পরের ওভারেই তারাখিলকে নিজের দ্বিতীয় শিকার বানান রিশাদ।

দ্রুতই দারউইশ রাসুলিকে ফিরিয়ে নামের পাশে আরও এক উইকেট যোগ করেন নাসুম। তাতে ৯০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। তবে একপ্রান্তে গুরবাজের ছোট্ট ঝরে ঘুরে দাঁড়ায় তারা। ২২ বলে ৩০ রানে গুরবাজ শরিফুলের শিকার হলে ১১৮ রানে ৫ম উইকেট হারায় আফগানিস্তান।

Manual8 Ad Code

বাংলাদেশের বোলারদের দাপটে ব্যাকফুটে থাকা আফগানদের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন ওমরজাই ও মোহাম্মদ নাবী। নাবীর ১২ বলে ২০ ও ওমরজাইর অপরাজিত ১৯ রানে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দুটি করে উইকেট শিকার করেন নাসুম-রিশাদ ও এক উইকেট নেন শরিফুল। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান।

Manual6 Ad Code

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক জাকের আলীর ব্যাট থেকে আসে ৩২ রান।

Manual3 Ad Code

এরপর রাশিদের গুগলিতে এলবিডব্লুর ফাঁদে পড়েন জাকের আলী। জাকের আউট হওয়ার পূর্বে করেছেন ২৫ বলে ৩২ রান। তাঁর ইনিংসে ছিল ২টি করে চার ও ছয়।

রিভার্স সুইপে শামীমের বিদায়ের পর চাপে পড়ে বাংলাদেশ। ১০২ রানে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। এরপর ১৮তম ওভারের তৃতীয় বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন সাইফউদ্দিন। তবে আউট হওয়ার আগের বলে ফাইন লেগ দিয়ে চার মেরেছিলেন সাইফউদ্দিন।

ঠিক পরের বলে ক্যাচ তুলেছেন রিশাদ হোসেন। তবে পেছনে গিয়ে হাতে নিতে পারেননি রিশাদ। প্রথম বলে বেঁচে গেলেও পরের বলেই বোল্ড রিশাদ। তিন বলের মধ্যেই বাংলাদেশ হারায় দুই উইকেট।

তবে, ম্যাচের ১৯তম ওভারে নূর আহমেদের ওভারটিতে প্রথম বলে ছক্কা মেরেছেন নুরুল হাসান। পরের বলে আসে এক রান। তৃতীয় বল ডট যাওয়ার পর চতুর্থ ডেলিভারি ওয়াইডের সঙ্গে এসেছে দুটি অতিরিক্ত রান। এরপর তিন বলে শরীফুল নিয়েছেন ৭ রান। সব মিলিয়ে ১৯তম ওভারে এসেছে ১৭ রান। এতেই ম্যাচ চলে আসে টাইগারদের নাগালে।

আফগানিস্তানকে হারাতে দরকার ছিল ২ রান। আজমতউল্লাহর বল লং অনের দিকে পাঠিয়ে ৪ মেরে ম্যাচটি বাংলাদেশের করে নেন শরীফুল ইসলাম। মোট ৩ ম্যাচের টি-টোয়েন্টিতে দুটি জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।