বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছনায় সংবাদ সম্মেলন বয়কট, এনসিপির দুঃখ প্রকাশ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ অক্টো ২০২৫ ০২:১০

বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছনায় সংবাদ সম্মেলন বয়কট, এনসিপির দুঃখ প্রকাশ

Manual3 Ad Code

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরা প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এনসিপি নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন বয়কট করেছেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এনসিপি।

Manual5 Ad Code

গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির প্রেস ব্রিফিং করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করলে এনসিপির নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন।

Manual4 Ad Code

সাংবাদিক লাঞ্ছনার বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন রাইজিংবিডি ডটকমকে বলেছেন, আজ সকালে আমাদের সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আমাদের এক কর্মী খারাপ ব্যবহার করেছেন। আমরা তাকে চিহ্নিত করে দলীয়ভাবে ব্যবস্থা নেবো। আমাদের সদস্য সচিব আখতার হোসেন নিজে সাংবাদিকদের ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ