জবিতে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করল ছাত্রশিবির

প্রকাশিত:মঙ্গলবার, ২৩ সেপ্টে ২০২৫ ০৮:০৯

জবিতে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করল ছাত্রশিবির

Manual5 Ad Code

শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, কমনরুম ও বিভিন্ন বিভাগে এসব ফিল্টার স্থাপন করা হয়েছে।

Manual8 Ad Code

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) শুরু হওয়া ‘নিরাপদ পানি পান কর্মসূচি’র অংশ হিসেবে এ উদ্যোগ নেয় ছাত্রসংগঠনটি।

জবি ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, ‘সূচনালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিগৃহীত এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি। এ জন্য আমরা নিরাপদ পানি কর্মসূচি হাতে নিয়েছি, যা আজ থেকে চালু থাকবে।’

Manual4 Ad Code

পরবর্তী ধাপে ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার বসানো হবে জানিয়ে জবি শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘পাশাপাশি ছাত্রী হলে কাপড় শুকানোর অসুবিধা দূর করতে ওয়াশিং মেশিন এবং নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ