৮নং ওয়ার্ড যুবদল নেতা নয়ন আহমদ রিপনের দলীয় পদ স্থগিত

প্রকাশিত:মঙ্গলবার, ১৬ সেপ্টে ২০২৫ ০৮:০৯

৮নং ওয়ার্ড যুবদল নেতা নয়ন আহমদ রিপনের দলীয় পদ স্থগিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি শনিবার ৮ ও ৩৭নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর যুবদলের অধীনস্থ ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটির সদস্য নয়ন আহমদ রিপন এর দলীয় পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যামে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন এর নির্দেশে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে তার পদ স্থগিত করা হয়েছে। এখন থেকে দলীয় কার্যক্রমে উপস্থিত না থাকার জন্য তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ