ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

প্রকাশিত:সোমবার, ১৫ সেপ্টে ২০২৫ ০৭:০৯

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

Manual7 Ad Code

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা।

Manual3 Ad Code

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা হামলা চালান। পুরো এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত পাঁচদিন ধরে স্থানীয়রা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছিলেন। সোমবার দুপুরে তারা ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এই দুই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ দুপুরে আন্দোলনকারীরা হঠাৎ করে সহিংস হয়ে ওঠেন। তারা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে বিভিন্ন সরকারি অফিস ভাঙচুর করতে শুরু করেন। তারা আগুন ধরিয়ে দেন সেখানে। পরে আন্দোলনকারীরা থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ