ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, ‘জামায়াতি প্রশাসন’ বলল ছাত্রদল

প্রকাশিত:মঙ্গলবার, ০৯ সেপ্টে ২০২৫ ০৮:০৯

ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, ‘জামায়াতি প্রশাসন’ বলল ছাত্রদল

Manual6 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে বলেছেন, “আমরা আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে ‘জামায়াতি প্রশাসন’ হিসেবে আখ্যা দিলাম। আমরা আজ থেকে আপনাদের বিষয়ে কোনো সহযোগিতা করব না। যদি আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা আর আপনাকে কোনো সহযোগিতা করব না।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিনেট ভবনে ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত (জামায়াত-শিবিরের নেতাকর্মী) জড়ো করার অভিযোগ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

এ সময় উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস টেবিল চাপড়ে উপাচার্যকে ‘জামায়াতি প্রশাসন’ বলে আখ্যায়িত করেন। এর জবাবে উপাচার্য তিনি কোনো দলের নন এবং কখনো রাজনীতি করেননি বলে দাবি করেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ