নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

প্রকাশিত:মঙ্গলবার, ০২ সেপ্টে ২০২৫ ০৮:০৯

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

Manual2 Ad Code

বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দ্বৈরথে নামলেও দলে থাকছেন না লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। চোট ও ক্লাব সূচির কারণে এ ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না তিনি।

Manual6 Ad Code

আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি ও খেলোয়াড়ের সুস্থতার বিষয় বিবেচনায় তার এজেন্ট আমাদের জানিয়েছেন, তিনি এবার নেপালে আসবেন না।’

Manual3 Ad Code

বাংলাদেশ দলের আগামীকাল কাঠমান্ডু যাওয়ার কথা থাকলেও হামজাকে সরাসরি নেপালে পাঠানোর পরিকল্পনা করেছিল বাফুফে। ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ক্লাবকে খেলোয়াড় ছাড়তে হয়। কিন্তু লেস্টার ও খেলোয়াড়ের এজেন্টের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক বজায় রাখতে নমনীয় অবস্থান নেয় ফেডারেশন।

গত শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পান হামজা। প্রতিপক্ষ খেলোয়াড় কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষের পর খুঁড়িয়ে হাঁটতে হাঁটতেই মাঠ ছাড়তে হয় তাকে।

Manual7 Ad Code

সেপ্টেম্বর উইন্ডোতে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশি বংশোদ্ভূত এ মিডফিল্ডারের।

এ সংক্রান্ত আরও সংবাদ