সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে – ডাঃ জাহিদ

প্রকাশিত:শনিবার, ৩০ আগ ২০২৫ ০৬:০৮

সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে – ডাঃ জাহিদ

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
(২৯ আগস্ট) সন্ধ্যা ৬ ঘটিকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ এর সভাপতিত্বে ও জেলা যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ও জেলার যুগ্ম আহবায়ক সাফিউর রহমান জুসেফ এর পরিচালনায়-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান ডাঃ জাহেদুল কবির জাহিদ।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, জেলা যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রুমান আহমদ, সদস্য শেখ আবেদ আহমেদ, জেলা সদস্য নুরুল হাসনাত, কমলগঞ্জ উপজেলা আহ্বায়ক জমির হোসেন, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম পাপ্পু, কমলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের রাসেল।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক দেলয়ার হোসেন, মনসুর আহমেদ, জেলা সদস্য সেলিম আহমেদ, মুহিবুল ইসলাম মিন্টু, ইব্রাহিম জনি, রুহেল আহমেদ কমলগঞ্জ উপজেলার সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জাহিদুল কবির জাহিদ বলেন – বিগত দিনে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল জিএমএ মুক্তাদীর রাজু ও আহমেদ আহাদ এর নেতৃত্বে সু”সংগঠিত ছিলো আগামীতে সুসংগঠিত থাকবে।
ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকে পেছাতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ নির্বাচন মুখী। সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চাই।

এ সংক্রান্ত আরও সংবাদ