মৌলভীবাজারে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ১৮

প্রকাশিত:শুক্রবার, ২৯ আগ ২০২৫ ১০:০৮

মৌলভীবাজারে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ১৮

Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে দেড় লক্ষাধিক টাকা ও সরঞ্জামসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার ৯ নং আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামে এ অভিযান চালায় পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে নগদ ১,৫১,৫৩০ টাকা, একটি জুয়ার বোর্ড, একটি ব্যানার, ২১টি লেমিনেটেড কার্ড, ৫টি ছোট তীর এবং ৫টি কাঠের টুকরা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. জাকির আলী চৌধুরী, লিটন মিয়া ওরফে কাউয়া লিটন, মো. জায়েদ খান, মো. আতাব মিয়া, মো. কাজল মিয়া, মো. মুশাহিদ মিয়া, সুধীর পাল, খোকন মিয়া, মো. কামরুল হোসেন ইকবাল, মো. সাইদুল হক, কালা মিয়া, লিটন মিয়া, মো. আব্দুল আউয়াল ওরফে সুরুজ, মো. নিম্বর আলী, মো. মাহতাব মিয়া, মো. মাসুদ মিয়া, মো. কামাল মিয়া ও লিটন আহম্মেদ।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, “আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজার এবং বাকি ৫ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

এ সংক্রান্ত আরও সংবাদ