মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ আগ ২০২৫ ০৮:০৮

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  ১৯ আগস্ট মঙ্গলবার মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সকাল সাড়ে ০৮ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন  পুলিশ সুপার  এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এরপর ২০২৫ সালের জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানাসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার মোঃ আমিনুল ইসলাম।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার অলক বিহারী গুন। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টের পুরস্কার লাভ করেন সদর ট্রাফিকের সার্জেন্ট কমলেশ বিশ্বাস। এছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারের পুরস্কার পেয়েছেন সদর মডেল থানার এএসআই জাহিদুল ইসলাম।
জেলার গুরুত্বপূর্ণ ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম ; কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ আজমল হোসেন, সদর সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া মৌলভীবাজার সদর থানায় ব্যবসায়ী রুবেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, শ্রীমঙ্গল থানায় ক্লু-লেস হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন, কমলগঞ্জ থানায় আলোচিত ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং বড়লেখা থানায় আলোচিত ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য থানার অফিসার ইনচার্জগণ এবং সন্তোষজনক পারফরম্যান্সের জন্য জেলা গোয়েন্দা শাখা ও এলআইসি বিশেষ পুরস্কার লাভ করে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ