মৌলভীবাজারে ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ আগ ২০২৫ ১০:০৮

মৌলভীবাজারে ইউপি সদস্য গ্রেফতার

Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত রুবাবকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের কবির চৌধুরীর ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবাবকে বুধবার বিকেলে জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে  গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুক জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার পাশাপাশি রুবাবের বিরুদ্ধে আরও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে বৃহস্পতিবার  (১৪ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ