মৌলভীবাজারে খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশিত:মঙ্গলবার, ১২ আগ ২০২৫ ১০:০৮
Manual6 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে স্থানীয় শেরপুর বাজার রিমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জামান আহমেদ সুমন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, গাজী জাবেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাফিউর রহমান জুসেফ, যুগ্ম আহ্বায়ক মনসুর আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ সাফিন, সদস্য মুহিবুর রহমান মিন্টু, সদস্য শেখ জুয়েল আহমেদ, সদস্য সেজিম আহমেদ।
জেলা কৃষকদলের সদস্য সজলু তালুকদার ও মোঃ মহসিন আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ আহমদ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকবাল আহমেদ।