জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত:শনিবার, ২৮ জুন ২০২৫ ০৭:০৬

জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manual3 Ad Code

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে হবে জাতীয় সমাবেশ আর ৫ আগস্ট হবে দেশজুড়ে গণমিছিল।

এছাড়া পয়লা জুলাই থেকে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পর্যন্ত থাকছে নানা কর্মসূচি।

Manual1 Ad Code

এর মধ্যে রয়েছে, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে রংপুরে দোয়া ও আলোচনা সভা, ৬ থেকে ৮ আগস্ট সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আলোচনা।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ ঘোষণায় জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘শহীদ আবু সাঈদ, যার দুঃসাহসে, অকুতোভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল। বাংলাদেশের সব মানুষ ঘর থেকে বের হয়ে এসেছিল, তার সাহসিকতার স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি।

Manual2 Ad Code

১৯ জুলাই জামায়াত ঘোষিত যে ৭ দফা, সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি।’

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ