সিলেট মহানগর যুব জমিয়তের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার ডৌবাড়ী ইউনিয়নে সংবর্ধিত
প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১১:০৬
Manual6 Ad Code
সুরমাভিউ:- ডৌবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান, কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা,যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সিলেট মহানগর যুব জমিয়তের দুই বারের সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল আব্দুল করিম দিলদার সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়,উনার জন্মভূমি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন যুব জমিয়তের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার,১১জুন বাদ এশা ডৌবাড়ী বাজার জমিয়ত অফিসে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক,সিলেট ৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মুহাম্মদ আলী বলেন- জমিয়ত আমাদের প্রাণের সংগঠন। এর কাজকে বেগবান করতে হবে। সিলেটের মধ্যে সবচেয়ে বড় উপজেলা আমাদের গোয়াইনঘাট। এই গোয়াইনঘাটে বহু প্রাকৃতিক ও খনিজ সম্পদ রয়েছে। এই সম্পদগুলো সঠিকভাবে কাজে লাগাতে না পারায় পুরো উপজেলাটি এখনো অবহেলিত ও বঞ্চিত। আমি আমার জন্মামাটি গোয়াইনঘাট উপজেলা সহ সিলেট ৪ আসন নিয়ে বাস্তব ধর্মী স্বপ্ন দেখি। আমি এই জনপদের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। তিনি নানা প্রসঙ্গ টেনে আরো বলেন হাফিজ আব্দুল করীম দিলদারদের মতো সাড়াজাগানো সংগীত শিল্পী এবং যুব সংগঠক আমাদেরকে উৎসাহিত করে।
ডৌবাড়ী ইউনিয়ন যুব জমিয়তের আহবায়ক হাফিজ মাওলানা মনির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা সিরাজ উদ্দিন, সিলেট মহানগর জমিয়ত নেতা মুফতী মোস্তফা নাদিম, ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হামিদুল্লাহ, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সোহাইল আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, জমিয়ত নেতা মাওলানা কামরুল ইসলাম, হাফিজ মাওলানা আব্দুল হাদি, মাওলানা বিলাল উদ্দিন, হাফিজ জরিফ উদ্দিন, ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।