ঈদের নামাজ নিয়ে বিরোধ, সন্ত্রাসী হামলায় বিএনপি কর্মী নিহত

প্রকাশিত:রবিবার, ০৮ জুন ২০২৫ ১১:০৬

ঈদের নামাজ নিয়ে বিরোধ, সন্ত্রাসী হামলায় বিএনপি কর্মী নিহত

Manual6 Ad Code

বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে সন্ত্রাসীদের বোমা হামলায় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

Manual7 Ad Code

নিহত বিএনপি কর্মীর নাম আব্দুল হাই (৫০)। এ ঘটনায় জিয়া নামে অপর একজন আহত হয়েছেন।

Manual3 Ad Code

শনিবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয়র জানান, শনিবার সকালে বাহাদুরপুর ইউনিয়নের স্থানীয় ঈদগাঁহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে। এদিন আওয়ামী লীগের সমর্থকদের ঈদের নামাজ পড়তে বাধা দিয়েছিলেন ওয়ার্ড বিএনপি নেতা জামসেদ আলীর ছেলে আবু সাইদ। বিষয়টা নিয়ে আব্দুল হাইসহ উপস্থিত বিএনপির অন্যান্য নেতারা প্রতিবাদ করেন। এরপর আবু সাইদ তার অনুসারীদের নিয়ে ঈদের মাঠ থেকে চলে যান।

রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলা নামক স্থানে অবস্থান করছিলেন। এ সময় আবু সাইদ তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে আব্দুল হাই গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার সঙ্গে থাকা জিয়া নামের অপর এক বিএনপি কর্মী আহত হয়েছেন। তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, ঈদের নামাজ পড়তে বাধা দেওয়াকে কেন্দ্র করে আবু সাইদ নামের এক সন্ত্রাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সে বিএনপির কেউ না, গেল ৫ আগস্টের পর বিএনপি সাজার চেষ্টা করছে। মূলত সে একজন সন্ত্রাসী এবং নেশাগ্রস্ত। তার বাবাও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল না।

Manual5 Ad Code

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ