ছয় জেলায় বজ্রপাত একদিনে ৯ জনের মৃত্যু

প্রকাশিত:Saturday, 31 May 2025 10:05

ছয় জেলায় বজ্রপাত একদিনে ৯ জনের মৃত্যু

Manual7 Ad Code

দেশের ছয় জেলায় বজ্রপাত একদিনে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে ময়মনসিংহ ও শেরপুরে দুজন করে ও কিশোরগঞ্জ, নেত্রকোণা, চাঁদপুর এবং সুনামগঞ্জে একজন করে নিহত হয়েছেন।

Manual2 Ad Code

শনিবার সকাল থেকে রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

ময়মনসিংহ:

ময়মনসিংহের গফরগাঁওয়ে ও নান্দাইলে আলাদা বজ্রপাতে দুই গরুসহ এক কৃষক ও এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন— গফরগাঁও উপজেলার পাগলা থানার লামকাইন গ্রামের হযরত আলী কারীর ছেলে সোহাগ মিয়া (৪০) ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম (১২)।

দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের লামকাইন চর ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে বজ্রপাতে এক হাঁসের খামারি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই। দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মোবারক মিয়া (১৮) ও আহত ইমরান মিয়া (২২) কাঁঠালিয়া নয়া বাড়ির তাজুল ইসলামের ছেলে।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নেত্রকোণা: নেত্রকোনার কেন্দুয়ায় মায়ের সঙ্গে গরু আনতে গিয়ে বজ্রপাতে ১০ বছর বয়সী মীম আক্তার নিহত হয়েছে। বিকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ডুমদি গ্রামের আলী উসমানের মেয়ে।

এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

শেরপুর: শেরপুরের নকলায় সমির উদ্দিন নামে এক কৃষক ও নালিতাবাড়ীতে এক বৃদ্ধাসহ বজ্রপাতে দুজন মারা গেছে। দুপুর ২টার দিকে নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়ন মানিককুড়া ও নকলার টালকি ইউনিয়নের বড়পাগলা গ্রামে পৃথকভাবে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী তার নাতনিকে বাড়ির পাশের মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে আসার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় নাতি।

Manual1 Ad Code

একই সময়ে নকলা উপজেলার টালকী ইউনিয়নের বড়পাগলা গ্রামের কৃষক সমির উদ্দিন সমু (৫৮) মাঠে গরু আনতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর:

Manual5 Ad Code

চাঁদপুরের মতলব উত্তরে বজ্রপাতে আলিফ নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে আয়েশা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ