মোহতামীম ঐক্য পরিষদ জালালাবাদ থানা কমিটি গঠিত

প্রকাশিত:শনিবার, ৩১ মে ২০২৫ ১০:০৫

মোহতামীম ঐক্য পরিষদ জালালাবাদ থানা কমিটি গঠিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলার জালালাবাদ থানার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যকে সামনে রেখে মোহতামীম ঐক্য পরিষদ জালালাবাদ থানা সিলেট এর কমিটি গঠন উপলক্ষে মাদরাসাতুল কুরআন ওয়াল মা’আরিফ পাঠানটুলা সিলেটে এক বৈঠক গত ২৯ মে বৃহস্পতিবার রাত ৯ টার সময় অনুষ্ঠিত হয়।

জামিয়া হোসাইন আহমদ মাদানি (রহঃ)’র প্রতিষ্ঠাতা মোহতামীম মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামীম হাফিজ মাওলানা বদরুল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন তেমুখি মাদরাসার মোহতামীম হাফিজ আশিকুর রহমান, ফুরকানিয়া কাওমিয়া মাদরাসা আখালিয়ার মোহতামীম মাওলানা রফিকুল ইসলাম, জামেয়া শাহ ওলিউল্লাহ রইছুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামীম  হাফিজ রইছ উদ্দিন, জামেয়া ইসলামিয়া রাগীবিয়া গোয়াবাড়ী সিলেট এর মোহতামীম মাওলানা ওয়ালীউল্লাহ আল মাহমুদ, মাদরাসাতুল কুরআন ওয়াল মা’আরিফ পাঠানটুলা সিলেটের প্রতিষ্ঠাতা মোহতামীম মাওলানা শিব্বির আহমদ, জামিয়া শায়েখ মুফতি আবুল কালাম জাকারিয়া (রহঃ) এর প্রতিষ্ঠাতা মোহতামীম মাওলানা মুজ্জামিল তালুকদার, আল মদিনা মডেল মাদ্রাসার মোহতামীম মাওলানা ঈসা তালুকদার, জামেয়া ইসলামিয়া দারুল আমান মাদ্রাসার মোহতামীম হাফিজ আবু জাফর প্রমুখ।

Manual7 Ad Code

প্রায় ১২টি মাদ্রাসার মোহতামীমগণের উপস্থিতির মাধ্যমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। মাওলানা আব্দুস সাত্তার-কে আহবায়ক ও মাওলানা শিব্বির আহমদ তালুকদার-কে সদস্য সচিব করে মোহতামিম ঐক্য পরিষদ জালালাবাদ থানা, সিলেট-এর কমিটি গঠন করা হয়।
শেষে দোয়ার মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ