রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১১:০৫

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা

Manual6 Ad Code

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বাসভবনে হামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে নগরীর সেনপাড়ায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করেছেন, বিকেল ৫টার দিকে জিএম কাদের তিন দিনের সফরে রংপুরে এসে তার ‘স্কাই ভিউ’ নামের বাড়িতে উঠেন। খবর পেয়ে সন্ধ্যার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করেন। রাত সাড়ে ৮টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে জিএম কাদেরের বাসভবনের সামনে এসে হামলা চালানো হয়। হামলার সময় বাসভবনে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এসময় জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জাতীয় পার্টির মহানগর শাখার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, “আমরা শান্তিপূর্ণ রাজনীতি করি। আজ কোনো উসকানি ছাড়াই আমাদের চেয়ারম্যানের বাসভবনে হামলা হয়েছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

Manual7 Ad Code

মোস্তাফিজার রহমান বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে অবস্থান নিয়েছি।’’

Manual6 Ad Code

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।”

তবে অভিযোগের বিষয়ে নাকচ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির নেতা নাহিদ ইসলাম ও আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি।

তারা বলেন, আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করছিলাম। হঠাৎ জাতীয় পার্টির নেতা-কর্মীরা সেই মিছিলে হামলা চালায়। এতে আমাদের ২ জন আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এর প্রতিবাদে আগামীকাল বেলা ৩টায় রংপুর শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হবে।

Manual6 Ad Code