ছনবাড়ী সীমান্ত দিয়ে ১৬ জনকে বিএসএফের পুশইন

প্রকাশিত:বুধবার, ২৮ মে ২০২৫ ০৯:০৫

ছনবাড়ী সীমান্ত দিয়ে ১৬ জনকে বিএসএফের পুশইন

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:-  সিলেট-ছাতক সীমান্তবর্তী ছনবাড়ী এলাকার ১২৪৬ পিলারের পাশ দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। ২৮ মে ভোর ৪টায় তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেফাজতে নেয়।

Manual4 Ad Code

১৬ জনের মধ্যে পুরুষ ৫ মহিলা ৫ ছোট ছেলে ৪ ও মেয়ে ২ জন রয়েছেন। তাদের সবাই বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। নোয়াকুট বিওপির ক্যাম্পের হাবিলদার আজিজের নেতৃত্বে টহল টিম তাদের আটক করে।

Manual8 Ad Code

জানা যায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নোয়াকোট বিওপির অধিনে ১২৪৬ সীমান্ত পিলারের ১’শ গজ বাংলাদেশের ভিতর থেকে তাদের আটক করা হয়। ভারতীয় অংশের কুড়িখাল ক্যাম্পের বিএসএফ বাংলাদেশের ছনবাড়ী এলাকা দিয়ে তাদের পুশইন করে। তারা সকলে অবৈধভাবে ভারতে বসবাস করছিল।

নোয়াকোট বিওপির হাবিলদার আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুশইন করা ১৬ জনকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ