সুনামগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ২৩ মে ২০২৫ ০৬:০৫

সুনামগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণে মাঠ দিবস অনুষ্ঠিত

Manual6 Ad Code
সুনামগঞ্জ প্রতিনিধি:-  মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে মাশরুম চাষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশারফ হোসেন।

Manual8 Ad Code

এ সময় প্রধান অতিথির বক্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশারফ হোসেন বলেন,কৃষি সমৃদ্ধ অপার সম্ভবনাময় জেলা হচ্ছে এই সুনামগঞ্জ। এখানে মৎস্য,পাথর ধানের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিতে মাশরুম চাষ সুনামগঞ্জের জন্য উপযুক্ত একটি জায়গা। এখানকার মাটিতে যেকোন ধরনের ফলজ,বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদে কৃষক ও কৃষানীদের সম্পৃক্ত করা গেলে তারা লাভবান হবেন এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এজন্য সরকার হাওরাঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সদর উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি বিভাগের প্রশিক্ষণ অফিসার মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম, সুনামগঞ্জ সরকারী কলেজের উদ্ভিদ বিভাগের প্রভাষক মোঃ আবু সাঈদ, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর আহমদ নুর, সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আলী রাজা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূরুল আমীন, উপসহকারূ কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

Manual6 Ad Code

পরে সুনামগঞ্জ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে  ২০২৪-২৫ অথ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় পাটনার কংগ্রেস  অনুষ্টিত হয়েছে।