মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে দুদকের অভিযান

প্রকাশিত:মঙ্গলবার, ২০ মে ২০২৫ ০৪:০৫

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে দুদকের অভিযান

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার ২৫০ শয‍্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদক উপপরিচালকের দাবী,অভিযানের সময়  হাসপাতালে চিকিৎসা সেবা সঠিকভাবেই করা হচ্ছে। খাবারের ম্যানুও সঠিক রয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়ার নেতৃত্বে তিন সদস্যর প্রতিনিধি দল।
জানা যায়, দুদকের প্রতিনিধি দল হাসপাতালের চিকিৎসা সেবা, ঔষধ ও ম্যানু অনুযায়ী খাবারের মান এবং নিয়োগে অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করে।
অভিযানের সময় দুদক হবিগঞ্জ কার্যালেয়র উপপরিচালক মোঃ এরশাদ মিয়া জানান, দুদক প্রধান  কার্যালয় থেকে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের অধিনে এখানে একটা অভিযোগ আছে যে খাবার তুলনামূলক নিম্নমানের দেয়া হচ্ছে। এবং এখানে একটা নিয়োগ হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে না এবং ঠিকমতো ঔষধ দেয়া হচ্ছে না। মূলত এই ৪ টি অভিযোগের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করেছি।
দুদক উপপরিচালক সাংবাদিকদের আরও জানান, সবচেয়ে বড় অভিযোগ ছিলো হাসপাতালের নিয়োগ প্রদান নিয়ে। এ বিষয়ে এখানে  কোন আউটসোর্সিং বা অভ্যান্তরিণ কোন নিয়োগই হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ ছিলো এখানে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে অথচ আমরা এখানে অভিযানকালে বিভিন্ন তথ্য উপাত্ত সহ কাগজপত্র সংগ্রহ করে দেখলাম এধরণের কোন নিয়োগই হয়নি। এছাড়াও হাসপাতালের বহিঃবিভাগে ঔষধও ঠিকমতো দেয়া হচ্ছে।
এদিকে দুদকের অভিযানের সময় হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে উপস্থিতি ছিলেন, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ বিনেন্দু ভৌমিক।

এ সংক্রান্ত আরও সংবাদ