কোম্পানীগঞ্জে যুবককে কুপিয়ে আহত: থানায় অভিযোগ

প্রকাশিত:সোমবার, ১৯ মে ২০২৫ ১১:০৫

কোম্পানীগঞ্জে যুবককে কুপিয়ে আহত: থানায় অভিযোগ

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইমাম উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঐ যুবককে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলার দক্ষিণ বুড়দেও গাংপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইমাম উদ্দিন (২৭) পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গাংপাড়ের বীর মুক্তিযোদ্ধা শমসির আলীর ছেলে।

Manual8 Ad Code

এ ঘটনায় আহতের ভাই আল আমিন বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসুত্রে জানা যায়, সকালে ইমাম উদ্দিন বড়ভাই আল আমিনের মালিকানাধীন ‘আল্লাহ ভরসা ইলেকট্রিক’ দোকানে রাখা ২ লাখ টাকা নিয়ে বাড়ীতে যাওয়ার পথে হামলার শিকার হন। এসময় প্রতিবেশী সফিক মিয়া ও তার সহযোগীরা ইমাম উদ্দিনকে রাস্তায় আটকিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে তার সঙ্গে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

Manual4 Ad Code

স্থানীয়রা আহতের চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আহত ইমাম উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

Manual1 Ad Code

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, পূর্বশত্রুতার জেরে মারামারির খবর পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ