বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের নবনির্বাচিত কমিটিকে মাহমুদুল হাসানের অভিনন্দন ও শুভেচ্ছা

প্রকাশিত:রবিবার, ১৮ মে ২০২৫ ০৮:০৫

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের নবনির্বাচিত কমিটিকে মাহমুদুল হাসানের অভিনন্দন ও শুভেচ্ছা

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) বিগত সিসিক নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।

Manual8 Ad Code

আজ রোববার তিনি এক অভিন্দন বার্তায় বলেন, নির্বাচিত সভাপতি নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বীর নেতৃত্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ সমাজের অসঙ্গতি সবার সামনে তুলে ধরে তা নিরসনকল্পে সহযোগীর ভূমিকা পালন করবেন এবং সাংবাদিকতার মহান পেশার ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বলেন, তাদের নেতৃত্ব ফটো সাংবাদিকতার মানোন্নয়ন ও গণমাধ্যমের গতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের মেধা, সততা ও নেতৃত্বগুণে যোগ্য-দক্ষ ফটো সাংবাদিক গড়ে উঠবে।

Manual3 Ad Code

হাফিজ মাওলানা মাহমুদুল হাসান নবনির্বাচিত সকল সদস্যবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ