এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্ণিং বডি’র অভিষেক অনুষ্ঠান

প্রকাশিত:রবিবার, ১৮ মে ২০২৫ ০৮:০৫

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্ণিং বডি’র অভিষেক অনুষ্ঠান

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি মিফতাহ্ আহমদ সিদ্দিকী।

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মুর্শেদ আলম সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন, নুর জাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তালুকদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গভর্নিং বডি’র বিদ্যুৎসাহী সদস্য সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সিকন্দর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, সাবেক আমীর আজমান আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য, জুয়েল আহমদ, ওমর ফারুক, আজিজুল হক প্রমুখ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ