গোলাপগঞ্জ সদর ইউনিয়নে জমিয়ত কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ১৭ মে ২০২৫ ০৫:০৫

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে জমিয়ত কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

১৬/৫/২০২৫ ইংরেজি রোজ শুক্রবার বাদ মাগরিব রানাপিং রওশন আরা বিল্ডিংয়ের নিচ তলায় যুব জমিয়ত সদর ইউনিয়ন সভাপতি হাফিজ মারুফ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ রাসেল ও ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রুম্মান আহমদের যৌথ সঞ্চালনায় উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত উপজেলা সহ প্রচার সম্পাদক হা.মুফতি রুহুল কুদ্দুস, প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা সহসভাপতি আবু ছালেহ উসমান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ খুবায়েব আহমদ।

Manual7 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন যুব জমিয়ত সদর ইউনিয়ন সহ সাধারন সম্পাদক মাওলানা আফজল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ শামসুল করিম প্রমুখ।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।

পরিশেষে উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির আহমদের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ