তারেক রহমানের উপহার পেলেন সাংবাদিক সোহেল

প্রকাশিত:বুধবার, ১৪ মে ২০২৫ ০৮:০৫

তারেক রহমানের উপহার পেলেন সাংবাদিক সোহেল

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য, সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর নিজস্ব আলোকচিত্রী ও এনটিভি ইউরোপ এর ভিডিও জার্নালিষ্ট মো. সোহেল আহমদের গৃহনির্মাণের জন্য আর্থিক সহায়তা তার প্রতিবন্ধী কন্যাকে হুইল চেয়ার উপহার দেয়া হয়েছে। আর্থিক সহায়তা ও উপহার হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্ঠা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম.এ সালাম।

Manual7 Ad Code

বুধবার দুপুরে সিলেট প্রেসক্লাবে এই সহায়তা হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্ঠা ব্যারিস্টার এম এ সালাম বলেন, তারেক রহমান সবসময় নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষের পাশে দাঁড়ান। দেশের যে প্রান্তে কোন অসহায় মানুষের সংবাদ পান সেখানেই তার সহযোগিতা পৌছে দেন। বিশেষ করে ৫ আগস্টের পর ছাত্র জনতার গণআন্দোলনে যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তারেক রহমান। একইসাথে গণমাধ্যম ও সাংবাদিকদের জন্যও তারেক রহমানের সহযোগিতা অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে সিলেটের সাংবাদিক সোহেলের জন্য তারেক রহমানের এই উপহার প্রদান করা হয়েছে। বিএনপির সব সময় গণমাধ্যম ও সাংবাদিকদের পাশে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সিনিয়র সহসভাপতি এনামুল হক জুবের, সাবেক সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসাইন, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মাসুদ আহমদ মুমিত, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নাজমুল কবির পাবেল, দুলাল হোসেন, দৈনিক ইনকিলাব এর ব্যুরো প্রধান ফয়সল আমীন, দৈনিক নিউ নেশন এর ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনহার আহমদ মারনুস, ছাত্রদল নেতা আবিদ নুর প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ