তাহিরপুর নাগরিক পরিষদের জরুরি মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ১২ মে ২০২৫ ০৯:০৫

তাহিরপুর নাগরিক পরিষদের জরুরি মাসিক সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

সুরমাভিউ:-  তাহিরপুর নাগরিক পরিষদের জরুরি মাসিক সভা শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি পার্টি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।

তাহিরপুর নাগরিক পরিষদের সভাপতি মো. এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তাহিরপুর নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক তালুকদার ও বাবলু চৌধুরী, সহ সভাপতি মো. আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আলীমান আখন্দ, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাহার, সদস্য সিরাজুল ইসলাম, তুষার আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো. এনামুল হক এনাম বলেন, মানুষ সামাজিক জীব। তাই মানুষকে সমাজবদ্ধ হয়ে থাকতে হবে। শুধু নিজে ভালো থাকাটাই মানুষের প্রধান লক্ষ্য নয়, সমাজের মানুষের উন্নয়নে কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, তাহিরপুর নাগরিক পরিষদ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে অসমর্থ ব্যক্তিদের কল্যাণ, সমাজবিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখা, সামাজিক শিক্ষা, অসহায় ও দুস্থদের কল্যাণ, দরিদ্র রোগীদের কল্যাণ ও পুনর্বাসন, বৃদ্ধ ও দৈহিকভাবে অসমর্থ ব্যক্তিদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Manual5 Ad Code

তিনি দেশে ও সমাজের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে তাহিরপুর নাগরিক পরিষদের সকল নেতৃবৃন্দকে নিরলসভাবে কাজ করার আহবান জানান এবং দেশ ও সমাজের যেকোন দূর্যোগময় সময়ে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জনান। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ