সুনামগঞ্জে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ল্যাপটপ ও বৃক্ষ বিতরণ

প্রকাশিত:শনিবার, ১০ মে ২০২৫ ০৯:০৫

সুনামগঞ্জে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ল্যাপটপ ও বৃক্ষ বিতরণ

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাছ ও বিদ্যালয়ের জন্য ল্যাপটপ বিতরণ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) সাংবাদিক মনির হায়দার।

শুক্রবার বিকেলে হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ হাজার গাছ বিতরণ করেন। উপহার হিসেবে এসব গাছ প্রদান করেন যুক্তরাজ্যের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকছদ মিয়া।

বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, একটা দীর্ঘ সময় বাংলাদেশে স্বাভাবিক পরিবেশ ছিলনা। গোটা দেশের সব ধরনের পরিবেশ দূষিত হয়ে গেছিল। মানুষকে বিভাজিত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে ১৬ বছির এমন এক বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছিল যে মুক্তিযুদ্ধ কি সেটি মানুষ ভুলে গিয়েছিল।

Manual3 Ad Code

এলাকার বিশিষ্ট মুরুব্বি পীর কলমদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর পাল, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুস, উপজেলা  বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর হক, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সদরুল আমীন সোহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তরুন শিক্ষানুরাগী ওলিউর রহমান। এর আগে সকালে ছাতক উপজেলার গোবিন্দনগর ফাজিল মাদ্রাসায় ল্যাপটপ ও বৃক্ষ বিতরণ করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ