ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে : অধ্যাপক মো. ফরিদ আহমদ

প্রকাশিত:শুক্রবার, ০৯ মে ২০২৫ ১০:০৫

ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে : অধ্যাপক মো. ফরিদ আহমদ

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. ফরিদ আহমদ বলেছেন, সদ্য সরকারিকৃত কলেজের জন্য প্রনীত ‘আআত্নীকরণ বিধিমালা-২০১৮’ বৈষম্যমূলক ও শিক্ষা স্বার্থ বিরোধী। এই নীতিমালা শিক্ষকদের জন্য অবমানননাকর ও শিক্ষকদের সাথে তামাশার নামান্তর। নিয়োগ, প্রদোন্নতি, বদলি, পে-প্রটেকশনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে যেনতেন ভাবে একটি নীতিমালা করে সরকারিকৃত কলেজ শিক্ষকদের বঞ্চিত ও অবমাননা করা হয়েছে।

Manual2 Ad Code

তিনি বলেন, এই কালাকানুন শিক্ষকরা মানেন না। আআত্নীকরণ বিধিমালা-২০১৮ সংশোধনের দাবি আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আপনার অধিকার আপনিই আদায় করতে হবে, এজন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটি গঠন উপলক্ষে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে  আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট বিভাগীয় আহবায়ক লে. মো মনিরুল ইসলাম।

কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জমসেদ খানের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা কমিটির আহবায়ক অধ্যাপক ফরিদ আহমদ, বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক আজাদ উদ্দিন, কুলাউড়া ডিগ্রি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, সিলেট জেলা কমিটির যুগ্ম আহবায়ক  ফারুক আহমদ, বিভাগীয় কমিটির সদস্য ইউনুছ চৌধুরী, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, প্রভাষক মানজুরুল হক, রাজনগর সরকারি ডিগ্রি কলেজের সাজেদা শারমিন, জুড়ী তৈয়বুন নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের নুবেন্দু বিকাশ চক্রবর্তী, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মৌসুমি রায়সহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

Manual6 Ad Code

সভা শেষে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) মৌলভীবাজার জেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠর করা হয়। এতে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জমসেদ খানকে আহবায়ক ও জুড়ী তৈয়বুন নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নুবেন্দু বিকাশ চক্রবর্তীকে সদস্য সচিব এবং  কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মানজারুল হক, রাজনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সাজেদা শারমিন  ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জুনেদ আহমদকে যুগ্ম আহবায়ক করে আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ