হ্নদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ০৭:০৫

হ্নদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার আব্দুল মুক্তাদির

Manual8 Ad Code

 

সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual2 Ad Code

আজ বিকেলে রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আকবর আলীকে দেখতে যান তিনি। এসময় উনার সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা।

Manual6 Ad Code

এসময় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আকবরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও শয্যা পাশে কিছু সময় কাটান এবং আকবর আলীর আশুরোগমুক্তি কামনা করেন।
উল্লেখ্য সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী কিছুদিন থেকে হ্নদরোগ জনিত কারণে সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন ও ডাক্তারের পরামর্শে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আজ এনজিওগ্রাম হয়। বর্তমানে আকবর আলীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা নিশ্চিত করেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ