মাওলানা রইস উদ্দীন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত:শনিবার, ০৩ মে ২০২৫ ০৭:০৫
Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে ঢাকার গাজীপুর পুবাইল জামে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান বকুল এর সঞ্চালনায় এবং মাওলানা হাফিজ আব্দুল মুকতি এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ,সহ সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ।