মসজিদের ইমামকে থাপ্পর মারার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন 

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ০৯:০৫

মসজিদের ইমামকে থাপ্পর মারার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন 

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পূর্ব সাইটুলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারি আক্তার হোসেনকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে থাপ্পড় মারার ঘটনায় এবং মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম-ওলামায়ে কেরামগণ।
বৃহস্পতিবার (১ মে) উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের ষাড়েরগজ এলাকার চৌমুহনীতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই ঘটনায় অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সেই সাথে মাওলানা রইস উদ্দিনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।