মৌলভীবাজারে জাহির চৌধুরী বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ এপ্রি ২০২৫ ০৯:০৪
Manual6 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার সদর উপজেলার, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক জাহির চৌধুরী মেধা বৃত্তি ও প্রবাসী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে।
অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি ও সিলেট বারের আইনজীবি এডভোকেট মোঃ সাইফুর রহমান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, বিদ্যালয় কমিটির সদস্য আলী আহমদ, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনে সাধারণ সম্পাদক ফয়েজউদ্দিন সামছু, মাওলানা আশরাফ মিয়া।
জাহির চৌধুরী বৃত্তি প্রতি বছর সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর রোল নাম্বার প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত ৪২ জন শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয় এবং একজনকে বিদ্যালয়ের সেরা ছাত্র নির্বাচন করা হয়।