গাজায় নির্যাতিতদের পক্ষে নোবিপ্রবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

প্রকাশিত:Sunday, 06 Apr 2025 06:04

গাজায় নির্যাতিতদের পক্ষে নোবিপ্রবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

Manual4 Ad Code

ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় নির্যাতিত মানুষের পাশে সংহতি জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন ঘোষণা করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

Manual7 Ad Code

রবিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, আমরা এই চরম দুর্ভোগ, অবিচার এবং মানবিক সংকটের সময়ে গাজার জনগণের সঙ্গে অটল সংহতি প্রকাশ করছি এবং বিশ্বব্যাপী ধর্মঘটে অংশগ্রহণ করছি। আমরা গাজার জনগণের উপর নিপীড়ন, দখলদারিত্ব এবং সম্মিলিত অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি। অতএব, আমরা আগামীকাল সোমবার (৭ এপ্রিল) কোনো ক্লাস, ল্যাব বা পরীক্ষায় অংশগ্রহণ করব না।

Manual7 Ad Code

বিবৃতিতে তারা আরো বলেন, এটি কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়- এটি মানবাধিকার, মর্যাদা এবং ন্যায়বিচারের বিষয়। আমাদের নীরবতা আমাদেরকে জড়িত করে তুলবে। আমাদের কর্মকাণ্ড শান্তি, স্বাধীনতা এবং প্রতিটি মানুষের মৌলিক অধিকারের পক্ষে; ফিলিস্তিনের স্বাধীনতা, গাজার ন্যায়বিচারের জন্য।

বিবৃতিতে শিক্ষার্থীরা #StrikeForGaza #StandWithGaza #FreePalestine হ্যাশট্যাগ ব্যবহার করেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ