হেলিকপ্টারে আছিয়ার লাশ মাগুরায়, শোকাহত মানুষের ঢল

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ০৯:০৩

হেলিকপ্টারে আছিয়ার লাশ মাগুরায়, শোকাহত মানুষের ঢল

Manual5 Ad Code

ধর্ষণের শিকার শিশু আছিয়ার লাশ দাফনের জন্য ঢাকা থেকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে নিজ জেলা মাগুরা নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে লাশ বহনকারী হেলিকপ্টার মাগুরায় পোঁছায়। সেখানে জানাজায় অংশ নিতে মানুষ জড়ো হন।

Manual4 Ad Code

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি।

হাসপাতালের শিশু বিভাগের শিশুরোগের চিকিৎসা সংক্রান্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসা চলছিল শিশুটির। বুধবার চিকিৎসাধীন অবস্থায় চারবার ও বৃহস্পতিবার আরও দু‘বার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ) হয় শিশুটির।

Manual5 Ad Code

আট বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual1 Ad Code

অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকালে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।

ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চার জনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজিব, সজীবের ভাই রাতুল, তাদের বাবা হিটু মিয়া ও মা জাবেদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ