২৪ ঘণ্টার মধ্যে লাকী আক্তারের গ্রেফতার দাবি জবি শিক্ষার্থীদের, ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত:Wednesday, 12 Mar 2025 03:03

২৪ ঘণ্টার মধ্যে লাকী আক্তারের গ্রেফতার দাবি জবি শিক্ষার্থীদের, ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

Manual3 Ad Code

শাহবাগের গণ জাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় তারা লাকি আক্তারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

Manual4 Ad Code

মঙ্গলবার রাত দেড়টায় ক্যাস্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে জড়ো হন।

এসময় শিক্ষার্থীরা, “১৩ এর খুনিরা, হুঁশিয়ার, সাবধান”, “শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন”, “ল তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা,  তুই হাসিনা”, “শহিদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক”, “১, ২,৩, ৪, শাহবাগ নো মোর”, “শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না” স্লোগান দেন।

Manual2 Ad Code

এই সময় সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  নূর নবী বলেন, শাহবাগ এটা একটি ঘৃণিত নাম হয়ে থাকবে। নতুন করে আর আইডেন্টিটি তৈরি করতে পারবেন না।  আজকে একটা ইস্যু তৈরি করে, পরিকল্পিতভাবে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে। আমরা দেখেছি, পুলিশ প্রশাসনের ওপর তারা প্রথমে হামলা করেছে। এই জগন্নাথের মাটি থেকে লাকি আক্তারকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

Manual2 Ad Code

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আসরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে ধুলোর সাথে মিশিয়ে দেয়ার জন্য এক ঝাঁক ভারতীয় হায়ে না মাঠে নেমেছে। ২০১৩ সালের যে-সব কুত্তা শাহবাগে ঘেউঘেউ করেছিল, তাদের আবারও পদচারণা দেখা যায়। তারা কোন সাহসে আমার দেশের পুলিশের ওপর হামলার সাহস পায়। লাকী সহ যে-সব শাহবাগিরা ২০১৩ সালে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তাদের কেন এখনো গ্রেফতার হচ্ছে না? আবার দেশকে অস্থিতিশীল করতে চান, তাহলে আবার জুলাই বিপ্লব হবে। ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনারা পাড়া মহল্লায়, গ্রামে, যেখানে শাহবাগী নামক প্রাণীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ