স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান

প্রকাশিত:Thursday, 20 Feb 2025 08:02


Manual5 Ad Code

কারাগারে আটক জামায়াতের সা‌বেক সেক্রেটা‌রি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে আগামী ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির হয়ে স্বেচ্ছায় কারাবরণ কর‌বেন ব‌লে জা‌নিয়েছেন দল‌টির আমির ডা. শ‌ফিকুর রহমান।

Manual1 Ad Code

আজহা‌রের মুক্তির জন‌্য সরকার‌কে যথেষ্ট সময় দেওয়া হ‌য়ে‌ছে উল্লেখ ক‌রে তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা তার প‌ক্ষে একেবারেই সম্ভব নয় জা‌নি‌য়ে তা‌কেও যে‌নো কারাগা‌রে পাঠা‌নো হয় সেজন‌্য সরকারকে ব‌্যবস্থা নেওয়ার আহ্বান জানান তি‌নি।

Manual6 Ad Code

বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) দেশবাসীসহ দলীয় নেতাকর্মী‌দের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে জামায়াত আমির এসব কথা বলেন।

Manual5 Ad Code

দেশবাসী ও নেতাকর্মী‌দের শ‌ফিকুর রহমান বলেন, “প্রিয় দলীয় সহকর্মী ও সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দি রয়েছেন। একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন।”

Manual6 Ad Code

তিনি বলেন, “তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।”

“এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ আদালত প্রাঙ্গণে হাজির থাকবে।”

“আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।”

এ সংক্রান্ত আরও সংবাদ