হবিগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈমান আলীসহ গ্রেফতার ২

প্রকাশিত:Wednesday, 12 Feb 2025 05:02

হবিগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈমান আলীসহ গ্রেফতার ২

Manual4 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জে যৌথবাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে হবিগঞ্জের বাহুবল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈমান আলীকে গ্রেফতার করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত ৯ টায় স্নানঘাট বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ঈমান আলী উপজেলার স্নানঘাট গ্রামের ফারুক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় বৈষম্যবিরোধি মামলা রয়েছে। রাতেই সদর থানা পুলিশ তাকে নিয়ে গেছে। এদিকে, গত সোমবার দিবাগত রাতে ডেভিল হান্ট অভিযানে সাবেক জেলা ছাত্রলীগ নেতা সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শহরের নাতিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের রেজু মিয়ার ছেলে।

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, গ্রেফতারকৃত ঈমান আলী ও সোহাগ মিয়া শহরের বৈষম্যবিরোধি মামলার আসামী। হাফিজুর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। যার মামলা নং-১৩।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ