রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষ ১০ দেশ

প্রকাশিত:Tuesday, 14 Jan 2025 09:01

Manual2 Ad Code

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্বের বিভন্ন দেশ থেকে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ সময় আমেরিকা থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে।

Manual7 Ad Code

এছাড়া অন্য যেসব দেশ থেকে রেমিট্যান্স এসেছে সেগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাত, তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Manual3 Ad Code

তথ্য বলছে, নভেম্বর মাসে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে থাকা আমেরিকা থেকে দেশে রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে আমেরিকা থেকে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার। এরপরের অবস্থানে থাকা আরব আমিরাত থেকে নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে এসেছে ১৬৫ কোটি মার্কিন ডলার। এছাড়া সৌদি আরব থেকে নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৫ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার।

Manual2 Ad Code

এছাড়া রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে – মালয়েশিয়া, দেশটি থেকে নভেম্বরে ১৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যুক্তরাজ্য থেকে ১৮ কোটি ৭৪ লাখ, কুয়েত থেকে ১২ কোটি ১২ লাখ, ইতালি থেকে ১০ কোটি ৬৮ লাখ, ওমান থেকে ৯ কোটি ৪৮ লাখ, কাতার থেকে ৭ কোটি ৯৫ লাখ এবং সিঙ্গাপুর থেকে ৭ কোটি ৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ