মৌলভীবাজারে সাবিয়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

প্রকাশিত:রবিবার, ১২ জানু ২০২৫ ০৯:০১

মৌলভীবাজারে সাবিয়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া খেয়াঘাট সংলগ্ন মাঠে সাবিয়া ইয়াং স্টার ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত সাবিয়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন ৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকায়।

মো: মিলাদ আহমেদ এর সঞ্চালনায় ও ইউপি সদস্য সায়েদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান আহমদ আলী, মৌলভীবাজার স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা যুবদলের সদস্য নাজমুল মামুন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী প্রমুখ।

Manual3 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন সাবিয়া ইয়াং স্টার ক্লাব এর সদস্য নজরুল ইসলাম, ইমরান আহমেদ, জীবন আহমদ, এম হাসান জনি, মো:মিলাদ আহমদ, ফারুক আহমেদ, বিজয় আহমদ, নজমুল ইসলাম ও জিলান আহমদসহ এলাকার মুরব্বিয়ানরা।

উদ্বোধনী খেলায় মিসবাহুর রশীদ এর পরিচালনায় প্রথম ম্যাচে অংশ গ্রহণ করে বিকে বড়হাট বনাম ফ্রেন্ডস ফাইটার। দ্বিতীয় ম্যাচে অংশ গ্রহণ করে FC গুজারাই বনাম হঠাৎ আক্রমণ এবং তৃতীয় ম্যাচে অংশ গ্রহণ করে নজমুল একাদশ বনাম রুহান ডায়নামাইক।

Manual7 Ad Code