শ্রীমঙ্গলে শিশু ধর্ষণ মামলায় আটক ২

প্রকাশিত:Saturday, 21 Dec 2024 09:12

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত, শিপন মিয়া (২২) কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের ফুরকান মিয়ার ছেলে। ও মহসিন মিয়া (৩৫) একই গ্রামের কুটি মিয়ার ছেলে।
পুলিশ জানা যায়, গত ১৬ ডিসেম্বর রাত ১০ টায় কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের মহসিন মিয়ার সহায়তায় তার বসত ঘরে শিপন মিয়া জোরপূর্বক শিশু ভিকটিম (১৪) কে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দয়ের করলে তাদের গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ