ছাতক থেকে সিলেট মহানগর যুবলীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত:Friday, 15 Nov 2024 07:11

ছাতক থেকে সিলেট মহানগর যুবলীগের দুই নেতা গ্রেফতার

Manual2 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে সিলেট মহানগর যুবলীগের দুই নেতা এমদাদ হোসেন ইমু ও রুপমকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট।

Manual3 Ad Code

এমদাদ হোসেন ইমু (৩০) সিলেট জেলার এয়ারপোর্ট থানার আম্বরখানা এলাকার শুভেচ্ছা ১১ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুন মিয়ার ছেলে ও সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ০৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রূপম আহমেদ (৩৮) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আব্দুস ছাত্তারের ছেলে সিলেট মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ১৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি।

Manual1 Ad Code

র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১, সিপিএসসি, সিলেট এর একটি অভিযানিক দল শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট কোতয়ালী খানার এফআইআর নং- ১৯/৪১৮ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি :, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/ ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। এবং সিলেট কোতয়ালী থানা এফআইআর নং-৩৪/ ৩৮৯, তারিখ ২৮ আগস্ট ২০২৪ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৩/ ৩২৩/৩২৪/ ৩২৫/ ৩২৬/৩০৭/ ১১৪/ ৩৪ পেনাল কোড ১৮৬০০) এর মূলে পলাতক আসামিদ্বয়কে গ্রেফতার করে।

Manual2 Ad Code

সিলেট র‍্যাব ৯ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল এর সত্যতা নিশ্চিত করে জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, উক্ত মামলায় অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ