শেখ মুজিবকে বাদ দিয়ে নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক

প্রকাশিত:Friday, 15 Nov 2024 04:11

শেখ মুজিবকে বাদ দিয়ে নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক

Manual4 Ad Code

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তন করে ‘সাফারি পার্ক, গাজীপুর’ নামে কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে পার্কটির কার্যক্রম এই নামেই পরিচালিত হবে।

Manual5 Ad Code

শুক্রবার সকাল থেকে নতুন নামে নতুন যাত্রা হলো সাফারি পার্কটির। ১০১ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকালে আবার খুলেছে এই পার্ক। তবে সাফারি পার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, প্রজাপতি কর্নার, ফেন্সি ডার্ক গার্ডেন ও শিশুপার্ক অংশ বন্ধ থাকবে।

Manual3 Ad Code

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত গাজীপুর সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে বন্ধ ছিল পার্কটি।

Manual3 Ad Code

সাফারি পার্ক, গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. রফিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট পার্কের মূল ফটক ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। সেই হামলায় পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। তিন মাস ১১ দিন পার্ক বন্ধ রেখে টানা সংস্কারকাজ করে পার্কটি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উপযোগী করা হয়েছে। আগের মতোই প্রবেশ মূল্যসহ বিভিন্ন ইভেন্টের মূল্য নির্ধারণ করে শুক্রবার পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।’

প্রথম দিনে দর্শনার্থী আশানুরূপ না হলেও পার্কটি খুলে দেওয়ার খবর ছড়ালে ধীরে ধীরে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে আশা করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এ পার্কে প্রাপ্তবয়স্ক দর্শনার্থীর জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা, স্টুডেন্ট কার্ড প্রদর্শন সাপেক্ষে ছাত্রদের জন্য ১০ টাকা ও ১২ বছর পর্যন্ত ২০ টাকা টিকিট মূল্য রাখা হয়েছে। এছাড়া আফ্রিকান কোর সাফারিতে পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ছাত্রদের জন্য ৫০ টাকা ও প্রাপ্তবয়স্কদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা ছিল। এটি অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া অন্যান্য ইভেন্টেও আগের ফি নির্ধারণ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ