|
প্রকাশিত:Thursday, 14 Nov 2024 09:11
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে হবিগঞ্জে মহিলাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার(১৩ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে কলা বাগান নামক স্থান থেকে তাদের আটক করে ৫৫ বিজিবি’র অধিনস্থ বাল্লা বিওপি ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হচ্ছেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সাপান্ত গ্রামের লাল চান দাসের স্ত্রী কনক লতা রাণী (৬০), তার ছেলে শৈলেন দাস (৪৭) ও শৈলেন দাসের ছেলে নাতী অয়ন দাস (১৯)।
এ সময় মানব পাচারকারি চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের আব্দুল গফুরের ছেলে জামাল মিয়া (২৫) পালিয়ে যায়। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক পিএসসি লেফটেন্যান্ট কর্ণেল ইমদাদুল বারী খান জানান, কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বিজিবি’র টহল দল অভিযান চালায়। এ সময় উল্লেখিতদের আটক করা হয়। পরবর্তীতে আটক ৩ জন এবং পলাতক মানবপাচারকারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766